নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ১০ জন আহত হয়েছেন। এ সময় ৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার সকালে উপজেলার নিলক্ষ্মা ইউনিয়নের বীরগাঁও গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক সরকার ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রায়পুরা থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম বলেন, সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
