মা দিবসে টাইগারদের শুভেচ্ছা

আপডেট : ০৮ মে ২০১৬, ১৮:০৭
আজ বিশ্ব মা দিবস। সারাবিশ্বের মানুষ মা দিবস উদযাপন করছে। পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। শত ব্যস্ততার মাঝেও সময় করে মা’কে শুভেচ্ছা জানিয়েছেন তারা। ফেসবুকে সবাইকে জানিয়েছেন মা দিবসের শুভেচ্ছা।
 
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, আম্মা ও শিশিরকে মা দিবসের শুভেচ্ছা। মা হিসেবে আপনারা আপনাদের সন্তানদের কাছে কতটা স্পেশাল তা একদিনে বোঝানো সম্ভব না, পৃথিবীর সকল মায়েদের জন্য রইলো শ্রদ্ধা ও ভালবাসা।
সাব্বির রহমান বলেন, পৃথিবীর সকল মায়েদের বিশ্ব মা দিবসের শুভেচ্ছা।আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন কিন্তু মা এর ভালবাসা পরিবর্তন করতে পারবেন নাহ।একদিন নয়,প্রতিদিন ই তোমাকে ভালবাসি মা।
নিজের মায়ের ছবি পোস্ট করে এনামুল হক বিজয় লেখেন, মা শুধু একটি শব্দ নয়, মা এক জীবনের একটি শেষ না হওয়া রচনা.. শুভেচ্ছা বিশ্বের সকল মমতাময়ী মা কে।
অলরাউন্ডার নাসির হোসেন বলেছেন, সবাইকে মা দিবসের শুভেচ্ছা। ভালোবাসি মা।
জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেছেন, মানুষ বলে প্রথম দেখায় নাকি ভালোবাসা হয়না... কিন্তু পৃথিবীতে এসে তোমাকে প্রথমবার দেখেই আমি ভালবাসতে শিখে ফেলেছি। আমি শিখেছি, মাকে ভালবাসতে মুখের ভাষা লাগেনা, মুখের একটি হাঁসি হাজার বাক্য বলে দেয়। তোমার এই মুখের হাঁসিই আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, মা! তোমাকে ও পৃথিবীর সকল মায়েদের জানাই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা!