চট্টগ্রাম নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে রবিবার বিকেলে ট্রাকের ধাক্কায় নিহত ঝিনানন্দ বড়ুয়া (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামের বড়ুয়া পাড়ার মৃত প্রফুল্ল কুমার বড়ুয়ার ছেলে। নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় ১২৫ মাঝিরঘাট রোডে থাকতেন ঝিনানন্দ। নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ে ওই শিক্ষককে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনানন্দকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবদুল আউয়াল বলেন, উনার মোটরসাইকেলটি পেছনে থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এরপর তিনি সড়কের উপর পড়ে ছিলেন। পরে কয়েকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসি।
