গতবছর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমৃদ্ধ সাশ্রয়ী নোট ৩ বাজারে আনে কুলপ্যাড। ওই ডিভাইসটি সাড়া জাগানোয় এবার নোট ৩ প্লাস উন্মোচন করেছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান।
ই-কমার্স সাইট অ্যামাজনে ১৩ মে থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ফোনটির বিক্রি শুরু হবে। এটি কিনতে বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৫৯৯ টাকা খরচ করতে হবে।
নোট ৩ প্লাস-এ ১৯২০*১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের ৬৪ বিট মিডিয়াটেক এমটি৬৭৫৩ অক্টা-কোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড ৫.১ ললিলপ ব্যবহার করা হয়েছে।
৩ গিগাবাইট র্যামের এই ফোনে ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমরি সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।
ডুয়াল সিমের স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশসহ পিছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোন ফোরজি এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি ওটিজি সমর্থন করবে।
