চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৫০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।
রবিবার ১২টার দিকে উপজেলার গহিরা উপকূলের জলুয়ার ঘাটের অদূরে ঝাউবনে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়।
কোস্টগার্ডের সাঙ্গু স্টেশনের একটি টহল দল জলুয়ার ঘাটের অদূরে সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে ধাওয়া দেয়। এসময় ব্যাগভর্তি ইয়াবা ফেলে তিনি পালিয়ে যান। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা পাওয়া যায়।
কোস্টগার্ড পূর্বজোনের অপারেশন অফিসার লে. ডিকসন চৌধুরী জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
