হবিগঞ্জ প্রতিনিধি
পর্যটন, প্রাকৃতিক সম্পদ, শিল্পাঞ্চলসহ হবিগঞ্জ জেলায় রয়েছে ব্যাপক সম্ভাবনা। সকল সম্ভাবনার কথা তুলে ধরে এলাকাকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সাংবাদিকবৃন্দ। বিশেষ করে এ জেলায় শিল্পাঞ্চল গড়ে উঠায় কর্মসংস্থান হয়েছে হাজার হাজার শ্রমিকের। শিল্পাঞ্চলের কর্মসংস্থানে শিক্ষিত যুব সমাজকে সম্পৃক্ত করতে শিগগিরই একটি জব ফেয়ারের আয়োজন করা হবে। হবিগঞ্জ নাগরিক সমাজের ব্যানারে হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির টানা তৃতীয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রবিবার বিকেলে প্রেসক্লাবের উদ্যোগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় এতে বক্তৃতা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাবান মিয়া, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ ইসমাইল হোসেন, সায়েদুজ্জামান জাহির, অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, চৌধুরী মোহম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, আব্দুল হালিম, রাশেদ আহমদ খান, কোষাধ্যক্ষ জিয়া উদ্দিন দুলাল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছানু মিয়া প্রমুখ।
