মির্জা ফখরুলসহ ২৩ জনের অভিযোগ গঠন শুনানি ১জুন

আপডেট : ০৯ মে ২০১৬, ১৩:১৭
 
রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছে আদালত। সোমবার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম নূর নবী এ দিন ধার্য করেন।
 
আজ আদালতে মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। মামলার অপর আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করে।
 
২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।