রংপুরে এটিএম বুথের নিরাপত্তারক্ষী খুন, গ্রেফতার ২

আপডেট : ০৯ মে ২০১৬, ১৩:৪৪
রংপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পূবালী ব্যাংকর এটিএম বুথের নিরাপত্তারক্ষী খুন হয়েছেন। নিহত অতুল চন্দ্র নগরীর খটখটিয়া এলাকার বাসিন্দা।
 
রবিবার রাত ১১টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকায় এ ঘটনার মামলায় সোমবার সকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, নগরীর আলমনগর এলাকার বাসিন্দা সুমন মিয়া ও জনি।
 
রবিবার দিনগত রাত ১১টার দিকে নিরাপত্তারক্ষী অতুল চন্দ্র কর্তব্যকর্ম শেষে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।  কৃষি সম্প্রসারণ অফিসের কাছে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী অতুল চন্দ্রকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।  গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ  ঘটনায় অতুলের ছোট ভাই তপন বাদী হয়ে মামলা করেন।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।