চাঁদাবাজির অভিযোগে মতিঝিল জোনের ট্রাফিক সার্জেন্ট মো. সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে মোটরসাইকেলের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দুই হাজার টাকা চাঁদা না দেয়ায় মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মতিঝিল ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সেলিমের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটির আবেদন করেন।
