দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় এক কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২০৯টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-২৯ (বিজিবি) এ সব মাদকদ্রব্য ধ্বংস করে। ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলো হলো, ফেনসিডিল ২১ হাজার ১৬৮ বোতল, দেশি মদ এক হাজার ৫০৮ বোতল, নেশা জাতীয় সিরাপ এক হাজার ৬১০ বোতল, তরল ফেনসিডিল ১০ লিটার, দেশি মদ ২৫৮ লিটার, বিয়ার ৪৭ ক্যান, গাঁজা ছয় হাজার ৫৭৪ কেজি, মদ তৈরির বড়ি পাঁচ হাজার কেজি, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট দুই হাজার ৫২টি ও নেশা জাতীয় ইঞ্জেকশন এক হাজার ৮৭টি।
এ সময় বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, ফুলবাড়ি সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ফায়জুর রহমান, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক মো. শফিকুল ইসলাম, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
