রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ারের প্যারেডে নতুন অস্ত্র প্রদর্শন করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর ওপর জয়ের ৭১ তম বার্ষিকী উদযাপন করতে এই প্যারেডের আয়োজন করা হয়।
নতুন যেসব অস্ত্র প্রদর্শন করা হয়েছে তার মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার আরএস-২৪ ক্ষেপণাস্ত্র রয়েছে। ১১ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র একই সঙ্গে চারটি স্বতন্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।
IMG0
প্যারেডের সময় রেড স্কয়ারের আকাশ দিয়ে বোমারু বিমান ও হেলিকপ্টার উড়ে যায়। এর মধ্যে অনেকগুলোই সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে ব্যবহার করেছে দেশটি। রাশিয়ায় নবগঠিত ন্যাশনাল গার্ড প্যারেডে অংশ নেয়। নতুন একে-৭৪এম মেশিনগান থাকবে ন্যাশনাল গার্ডের হাতে। সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধ দমন করতে কাজ করবে এই বাহিনী।
IMG1
প্যারেডে ১০ হাজার সেনা সদস্য, ১৩৫ টি সাঁজোয়া যান ও ৭১ টি বিমান অংশ নেয়। ন্যাটোর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে অস্ত্রসম্ভার আধুনিকায়ন করছে রাশিয়া। সূত্র: বিবিসি
