রংপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:০১
রংপুর নগরীতে একটি বাড়ি ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
সোমবার দুপুরে নগরীর গুপ্তপাড়া এলাকায় যুগ্ম কর কমিশনার আমিনুল ইসলামের বাড়ির নির্মাণ কাজ করা সময় এ দুর্ঘটন ঘটে। নিহত জহুরুল ইসলাম (৫০) রংপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের মনোহরপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
 
রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, আমিনুল ইসলামের তিনতলা বাড়িটি চারতলায় সম্প্রসারিত করা হচ্ছে। চারতলায় কাজ করার এক পর্যায়ে পা ফসকে নিচে পড়ে যান জহুরুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।