ডি মারিয়ার জোড়া গোলে জিতলো পিএসজি

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:১৪

অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোলে রবিবার লিগ ওয়ানের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী মার্সেইকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ে মার্সেইর বিপক্ষে দীর্ঘ দিনের অপরাজিত থাকার রেকর্ডটি আরও বাড়িয়ে নিল থমাস টাচেলের শিষ্যরা। সেই সঙ্গে ২০ পয়েন্টের ব্যবধান রচনা করে লীগ শিরোপা জয়ের পথটি আরও মসৃণ করে নিল প্যারিস জায়ান্টরা। খেলা শেষে পিএসজির কোচ থমাস টাচেল বলেন, ‘কিছু কিছু বিষয় আছে যা আমরা পরিবর্তন করতে পারব না। আমরা যে খুবই দুঃখজনকভাবে পরাজিত হয়েছি সেটি মেনে নিতে হবে। এটি আমাদের জন্য খুবই খারাপ হয়েছে। তবে গত সপ্তাহে ডিজনের বিপক্ষে ম্যাচ দিয়ে আমরা ফের শুরু করেছি। আজও ছেলেরা তাদের আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।’