নড়াইলের কসাই ওহাব ও ওমরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

আপডেট : ০৯ মে ২০১৬, ১৮:৩০
নড়াইলে মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইল জেলা কারাগারে বন্দি থাকা জল্লাদ আব্দুল ওহাব ও জল্লাদ ওমর আলী শেখকে সোমবার ঢাকায় কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
নড়াইল জেলা কারাগারের জেলার এ কে এম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন । এর আগে গত ৩ মে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের এক আবেদনের শুনানির পর বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল তাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
 
আগামী ১৮ মে  পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
 
উল্লেখ্য, জল্লাদ আব্দুল ওহাবকে গত বছর ১০ ডিসেম্বর রাতে সদর উপজেলার ফুলশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে এবং জল্লাদ ওমর আলী শেখকে নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার নিজ বাড়ি থেকে গত ২ ফেব্রুয়ারি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।