ঝিকরগাছায় প্রাক্তন ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

আপডেট : ০৯ মে ২০১৬, ১৯:১৪
যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামে প্রাক্তন ব্র্যাক ব্যাংক কর্মকর্তা সত্যেন সিংহ (৬০) পারিবারিক কলহের জের ধরে সোমবার দুপুরে ভাড়া বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ।
 
তার স্ত্রী ঋতু সেন তখন পারিবারিক কাজে বাবার বাড়িতে অবস্থান করছিল। 
 
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে সত্যেন সিংহ আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তার উচ্চ মাধ্যমিক পড়ুয়া একটি ছেলে রয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।