রানে ফিরলেন সৌম্য

আপডেট : ০৯ মে ২০১৬, ২১:৩৩
অনেকদিন পর হাসলো সৌম্য সরকারের ব্যাট। বিশ্বকাপে রান-খরায় পড়া সৌম্য তা কাঁটাতে পারছিলেন না প্রিমিয়ার লিগেও। অবশেষে সোমবার মিরপুরে আবাহনীর বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে রান-খরা কাঁটালেন লিজেন্ডস অব রুপগঞ্জের এ ব্যাটসম্যান।
 
৮৯ বলে নয়টি চার ও দুটি ছক্কায় সাজানো ইনিংসে দলও পেয়েছে ২১ রানের দারুণ এক জয়।
 
ব্যাটে রান পাওয়ার আক্ষেপে নিজেকে একরকম আড়াল করেই রেখেছিলেন সৌম্য। খোলস ছেড়ে নিজেকে বের করতে চেয়েছিলেন প্রিমিয়ার লিগে। লিগের প্রথম চার ম্যাচে সৌম্যর ব্যাটে সর্বোচ্চ ইনিংস ছিল ২১ রানের। বাকি তিন ম্যাচে ১০, ১, ২০! অনেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো। বিশ্বমঞ্চের ৬ ম্যাচে সৌম্য করেছিলেন ৬০ রান (২০, ১২, ০, ১, ২১, ৬)।