স্পোর্টস রিপোর্টার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। লো-স্কোরিং ম্যাচে পেশোয়ার জালমিকে আট উইকেটের বড় ব্যবধানে হারায় সরফরাজ আহমেদের দল।
করাচিতে টসে হেরে পেশোয়ার আট উইকেট হারিয়ে করে ১৩৮ রান। জবাবে আট উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কোয়েটা। তিন উইকেট পেয়ে তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
কোয়েটার জয়ের পথ সহজ করেন আহমেদ শেহজাদ ও রাইলি রুশো। শেহজাদ ৫৮ ও রুশো ৩৯ রান করে অপরাজিত ছিলেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কোয়েটার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
এই নিয়ে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতল কোয়েটা। যদিও, এর আগেও এই দলটি দু’বার ফাইনাল খেলেছিল। ২০১৭ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠে তারা হারা ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। ঠিক পরের বছর ফাইনালে তাদের হারায় এই পেশোয়ার জালমি।
