মুক্তি পেল কল অব ডিউটি-র সর্বশেষ সংস্করণের ট্রেলার

আপডেট : ০৯ মে ২০১৬, ২১:৪৩
জনপ্রিয় ফার্স্ট পারসন শুটার গেম কল অফ ডিউটি-এর সর্বশেষ সংস্করণ 'কল অফ ডিউটি: ইনফিনিট ওয়ারফেয়ার' সংস্করণের ট্রেলার মুক্তি পেয়েছে। এবারের অ্যাকশন হবে মহাশূন্যে, এই ট্রেইলার দেখে এমনটাই নিশ্চিত হওয়া গেছে।
 
চলতি বছর নভেম্বরে মুক্তি পাবে গেমটি, আর মানুষদের সৌরজগতে উড়ার সুযোগ করে দেবে । গেমটির ‘ফার্স্ট পারসন শুটার’ কলাকৌশলের সবই থাকবে এতে, কিন্তু তা হবে ওজনশূন্য বাস্তবতায়। গেম ডেভেলপার প্রতিষ্ঠান ইনফিনিটি ওয়ার্ড জানিয়েছে গেমটি ক্লাসিক 'কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার' এর একটি 'রিমাস্টার্ড' সংস্করণ হবে। গেমটির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে এ নিয়ে থাকা অনেক গুঞ্জনও নিশ্চিত হয়েছে। গেইমটি তৈরি করা হয়েছে আমাদের সৌরজগতের দূরবর্তী স্থানে।
 
এই বছরের শেষে গেইমটির মাল্টিপ্লেয়ার এবং কো-অপ মোড বের করা হবে, এমন তথ্য জানিয়েছেন গেমটির নির্মাতারা। এ বছরের ৪ নভেম্বর প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান এবং কম্পিউটারের জন্য পাওয়া যাবে গেমটি। এই গেমটিতে খেলোয়াড়রা ক্যাপ্টেন রেয়েস নামের চরিত্রকে নিয়ন্ত্রণ করবেন। 
 
এই চরিত্রটি একজন পাইলট যিনি একটি আক্রমণের সময় বিশাল একটি যুদ্ধ জাহাজকে নিয়ন্ত্রণ করবেন। একটি আনুষ্ঠানিক বিবৃতি থেকে জানা যায়, শত্রুরা যখন পৃথিবীতে আক্রমণ করে জাহাজটি ধ্বংস করতে চাইবে, খেলোয়াড়কে অবশ্যই তখন শত্রুদের হাত থেকে বাঁচতে হবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।