নয় হাজারে মিলবে ৩ জিবি র‍্যামের মাইক্রোম্যাক্স ফোন

আপডেট : ১০ মে ২০১৬, ১০:২০
নতুন একটি ফোন এনেছে ভারতীয় স্মার্টফোন নির্মাতা মাইক্রোম্যাক্স। ডুয়াল সিম ও ফোরজি নেটওয়ার্ক সমর্থিত এই ডিভাইসে ৩ জিবি র‍্যাম থাকছে।
 
ভারতের বাজারে ফোনটি ৭ হাজার ৪৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৮০০ টাকা।
 
৭২০x১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনে রয়েছে ১ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, এক্সপ্যান্ডেবল মাইক্রো এসডি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
 
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভার্সন চালিত এই ফোনে ২০০০ এমএএইচ ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।