মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেট ও অফিস কক্ষের বাইরে থেকে দুইটি হাত বোমা জব্দ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের টয়লেটে ও অফিস কক্ষের বাইরে লাল টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা দেখতে পেয়ে শিক্ষকরা থানায় খবর দেয়। বেলা সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে পুলিশ বোমা দুইটি জব্দ করে। এপর পানিতে চুবিয়ে এগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশের ধারণা, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য দুর্বৃত্তরা বোমা দুটি পেতে রেখেছিলেন।
এর আগে সোমবার দিবাগত রাতে পার্শ্ববর্তী জুগিন্দা গ্রামের মাঠে ককটেলের বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২ টার দিকে জুগিন্দা গ্রামের মাঠের মধ্যে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
