‘মৃত্যুদণ্ড আছে, থাকবে’

আপডেট : ১০ মে ২০১৬, ১৪:৩১
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধসহ প্রচলিত ফৌজদারি আইনে যেসব অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আছে, তা বহাল থাকবে। 
 
মঙ্গলবার সুইডিশ মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 
 
বৈঠকে সুইডিশ প্রতিনিধিরা জানিয়েছেন, মৃত্যুদণ্ডের সাজার বিধান বাতিল ও যুদ্ধাপরাধীদের বিচার সারা বিশ্বের কাছে যেন গ্রহণযোগ্য হয়। 
 
আইনমন্ত্রী বলেন, যেহেতু আইনে সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়েছে, সেহেতু মানবতাবিরোধী অপরাধসহ যেসব অপরাধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে, তা আছে, থাকবে।