নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা ১১টায় একটি মামলায় আদালতে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে জিকো আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার সকালে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন জিকো। এরপর তিনি মারপিট ও চাঁদাবাজির মামলায় নীলফামারীর সৈয়দপুর আমলি আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন।
মামলার শুনানি শেষে বিচারক আকরাম হোসেন তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
