মুস্তাফিজকে আটকানোর উপায় খুঁজছেন ফ্লেমিং

আপডেট : ১০ মে ২০১৬, ১৬:৩৫
অভিষেকের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে চলছেন মুস্তাফিজুর রহমান। ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রেই যেন এখন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পর আইপিএলেও চলছে মুস্তাফিজ জাদু।
 
মঙ্গলবার নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজের হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে ফ্লেমিংয়ের পুনে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পুনের। তবে জয়ের সবচেয়ে বড় বাঁধা মুস্তাফিজ। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। তাই মুস্তাফিজকে আটকানোর উপায় খুঁজছেন পুনে কোচ স্টিভেন ফ্লেমিং।
 
ফ্লেমিং বলেন, মুস্তাফিজ আসলে দারুণ। ও এবারের আসরে যা করে দেখাচ্ছে, সেটা সত্যি অবিশ্বাসও। সে বড় একটা সেনসেশন। আমাদের অবশ্যই এই হুমকি সামলাতে হবে। আমাদের ব্যাটসম্যানরা মুস্তাফিজের বল বিশ্লেষণ করছে কিভাবে সামালানো যায়।