বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ১০ মে ২০১৬, ১৭:১৮
গতবছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্ত্র মোদীর বাংলাদেশ সফরের পর প্রথমবারের মতো ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলো। বাংলাদেশে ইন্ডিয়ান ইকোনমিক জোন তৈরি করার উদ্দেশ্যে মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
এসময় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ইকোনমিকস জোন অথরিটির নির্বাহী সদস্য এসএম শওকত আলী। এবং ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথান।
 
এসময় দ্বিপাক্ষিক সম্পর্কো্ন্নয়নে বেশ কিছু সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। কেরানীগঞ্জের ভেরামারা ও চট্টগ্রামের মীরসরাইয়ে ভারতের বাণিজ্য এলাকা তৈরির বিষয়ে একমত হন সবাই। চুক্তিতে নিয়মিত বিরতিতে কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত নেন তারা। 
 
বৈঠক শেষে বেজা চেয়ারম্যান পবন চৌধুরীর সঙ্গে দেখা করেন ভারতীয় প্রতিনিধি দল।