যশোরের চৌগাছায় উৎসব মুখর পরিবেশে ৬৯ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ১১ বিএনপির ১০ ইসলামী আন্দোলনের ৮, জামায়াতে ইসলামীর ৬, জাতীয় পার্টির ১, আওয়ামীলীগের ৩০ বিদ্রোহী ও বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া ৩৬৮ সাধারণ সদস্য ও ৯৮ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রয়েছেন।
প্রার্থীরা হলেন ফুলসারা ইউপিতে আওয়ামীলীগের মেহেদী মাসুদ চৌধুরী, বিদ্রোহী আব্দুল মান্নান, বিএনপির আব্দুল্লাহ আল মামুন। এখানে সাধারণ সদস্য ৩২ ও সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন। পাশাপোলে আওয়ামী লীগের আবুল কাশেম, বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান শাহিনুরন রহমান, ওয়াজেদ আলী, সবুজ হোসেন, ওবাইদুল ইসলাম, জামায়াতের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল কাদের, বিএনপির মোস্তফা রুহুল কুদ্দুস ও ইসলামী আন্দোলনের জাকির হোসেন।সাধারণ সদস্য ৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন।
সিংহঝুলীতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, বিদ্রোহী মো. বাদল, শামছুর রহমান টিয়ে, সাংবাদিক এবি সিদ্দিক মন্টু, আব্দুল হামিদ মল্লিক, বিএনপির আবু বক্কর সিদ্দিক, ইসলামী আন্দোলনের মীর মোশারফ হোসেন। সাধারন সদস্য ৩৫ ও সংরক্ষিত মহিলা সদস্য ৭ জন। ধুলিয়ানীতে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান মো. আলাউদ্দিন, বিদ্রোহী শফিকুল ইসলাম, ফারুক আহাম্মেদ কবীর, এসএম মমিনুর রহমান, কামারুজ্জামান, আতিয়ার রহমান, আসলাম হোসেন, বিএনপির মিসেস মাজেদা ইসলাম। সাধারন সদস্য ৩৪ ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন।
চৌগাছা সদরে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিদ্রোহী আওরঙ্গজেব চুন্নু, বিএনপির এমএ সালাম, বিদ্রোহী বিএম আজিম উদ্দিন ও ইসলামী আন্দোলনের গোলাম মোস্তাফা। সাধারণ সদস্য ৩৫ ও সংরক্ষিত মহিলা সদস্য ৭ জন। জগদীশপুরে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান তবিবর রহমান খান, বিদ্রোহী আজাদ রহমান খান, জামায়াতের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাও. আব্দুর রহমান, বিএনপির জিহাদ আলী, বিদ্রোহী অধ্যক্ষ মাও রবিউল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুল্লাহিল কাফী। সাধারণ সদস্য ৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন।
পাতিবিলায় আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া, বিএনপির আতাউর রহমান লাল, ইসলামী আন্দোলনের রওশন আলী। সাধারন সদস্য ২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন।
হাকিমপুরে আওয়ামীলীগের হাফিজুর রহমান, বিদ্রোহী রফিকুল ইসলাম ও মামুন কবীর, জামায়াতের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন খান, বিএনপির বর্তমান চেয়ারম্যান মাসুদুল হাসান। সাধারণ সদস্য ৩৪ ও সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন।
স্বরুপদহা ইউপিতে আওয়ামীলীগের সানোয়ার হোসেন বকুল, বিদ্রোহী শেখ আনোয়ার হোসেন, সোলাইমান হোসেন, মুন্তাজ আলী, জামায়াতের মাও. গিয়াস উদ্দিন, বিএনপির মাস্টার শহিদুল ইসলাম, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান নূরুল কদর, ইসলামী আন্দোলনের কুতুব উদ্দিন। সাধারণ সদস্য ২৯ ও সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন।
নারায়নপুরে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল, বিদ্রোহী সাংবাদিক খাজা ফজিল আইজ উজ্জল, ইউসূফ আলী, মুক্তার হোসেন, রবিউল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ, জামায়াতের তুহিনুর রহমান, বিএনপির মজনুর রহমান, বিদ্রোহী তরিকুল ইসলাম ডাব্লিউ ও ইসলামী আন্দোলনের মহিদুল ইসলাম। সাধারন সদস্য ৩৭ ও সংরক্ষিত মহিলা সদস্য ৬ জন।
এছাড়া সুখপুকুরিয়া ইউপিতে আওয়ামীলীগের চাঁদনী আক্তার, বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান তোতা মিয়া, মাস্টার নুরুল ইসলাম, সোলাইমান হোসেন, জামায়াতের আব্দুল আলীম, বিএনপির এসএম মিলন ও ইসলামী আন্দোলনের আমীর হোসেন। সাধারন সদস্য ৩২ ও সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে নারায়ণপুর ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী রাবেয়া খাতুন একাই মনোনয়নপত্র জমা দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
