জামালপুরে ইকোনোমিক জোন তৈরিতে সহায়তার আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

আপডেট : ১০ মে ২০১৬, ১৯:২৮
জামালপুরে যমুনা নদী শাসনসহ যমুনার পড়ে একটি ইকোনোমিক জোন করার সার্বিক সহায়তাদানে আশ্বাস দিয়েছেন চীনা রাষ্ট্রদূত মামিংকিয়াং। মঙ্গলবার এক মত বিনিময় সভায় কৃষকদের এ আশ্বাস দেন তিনি।
 
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চীনা রাষ্ট্র দূত মিষ্টার মামিংকিয়াং। তিনি বলেন, গণচীন বাংলাদেশের পুরাতন বন্ধু দেশ। তাই চীন বাংলাদেশের জন্য উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন,চীনের হুয়াংহু নদী শাসনের বাস্তব অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যমুনা নদী শাসন করে নদী গর্ভের কৃষি জমি জাগিয়ে তোলে পুনরায় ভুমিহীন কৃষকদের মাঝে ফেরত দিয়ে সহায়তা করতে চায়।
 
পাশাপাশি যমুনার দ্বীপচরে একটি ইকোনোমিক জোন করে সেখানে সোল্যার প্যানেল উৎপাদক কারখানাসহ বিভিন্ন কল করখানা গড়ে তোলে জামালপুরের দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান ব্যবস্থা করতে ইচ্ছা প্রকাশ করছেন।
 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,চীনা দূতাবাসের বাণিজ্যিক কর্মকর্তা মিষ্টার লি জিয়াং,জামালপুর-২আসনের এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জুবায়দুর রহমান দুলাল বিএসসি,ইসলামপুরের কৃতি সন্তান চীনা ব্যবসায়ী মস্তোফা আল মাহমুদ প্রমুখ।
 
এর আগে চীনা রাষ্ট্রদূত জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যোগে এসে সেখানে একই ধরনের মতবিনিময় সভায় যোগ দেন। পরে তিনি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চীনের তৈরি বেশ কিছু কম্পিউটার প্রদানের জন্য ঘোষণা করেন।