গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌর এলাকার কুঠিবাড়ি কালিকাডোবা মোড়ে স্পিডব্রেকার পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিয়ারা বেগম (৩৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারা বেগম উপজেলার রাজাহার ইউনিয়নের নওগাঁ গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহেদুল ইসলাম জানান, মঙ্গলবার পিয়ারা বেগম ও তার ছোট ভাই ফজলুল হকের মোটরসাইকেল এর পিছনে বসে নিজ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ শহরে আসছিলেন। পথে ওই এলাকায় স্পিডব্রেকার পার হওয়ার সময় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকালে মারা যান।
