নিজামীর সঙ্গে দেখা করলেন স্বজনরা

আপডেট : ১০ মে ২০১৬, ২২:৪৮
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করলের তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে তিনটি গাড়িতে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান তার স্বজনরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে কারাগারে অবস্থান করছেন তারা।
 
এছাড়া ফাঁসি কার্যকর করতে জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ ১২ সদস্যের দল সেখানে অবস্থান করছেন।
 
 
তিনটি গাড়িতে করে তার স্বজনরা এসেছেন। এর আগে নিজামীর অন্যতম আইনজীবী মতিউর রহমান আখন্দ বলেছিলেন, ‘কারা কর্তৃপক্ষ দেখা করতে যেতে বলেছে। উনারা (পরিবার) যাচ্ছেন।’
 
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে যে কোনো সময় দণ্ড কার্যকর করা যাবে।