এইচপির নতুন গেমিং ল্যাপটপ পাওয়া যাচ্ছে দেশের বাজারে। এক বছরের ওয়ারেন্টিসহ ল্যাপটপটির জন্য গুনতে হবে ১ লাখ ১৩ হাজার টাকা
প্যাভিলিয়ন ১৫-একে০৪০টিএক্স মডেলের এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর-আই৭ ৬৭০০এইচকিউ প্রসেসর।
বৈশ্বিক গেমিং খাত দ্রুত প্রসার লাভ করছে। এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। বাজারে ধারাবাহিকভাবে গেমিং ডিভাইসের চাহিদা বাড়ছে। এইচপির নতুন ল্যাপটপটিতে রয়েছে ১৬ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট হার্ডডিস্ক।
ল্যাপটপটিতে ১৫ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি রেজ্যুলেশনের টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এর সঙ্গে আছে ৪ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৫০এম গ্রাফিকস কার্ড।
এটি ওয়াই-ফাই, ব্লুটুথ, কার্ডরিডার, ওয়েবক্যাম সংযোগ সমর্থন করবে।
