চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় একটি ভেজাল ঘি কারখানার মালামাল জব্দ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের শেখপাড়া গ্রামের একটি ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়। আদালত এ সময় এক কেজি ওজনের দুই হাজার পিস, পাঁচ শ গ্রাম তিন হাজার পিস ও আড়াই শ গ্রাম পাঁচ হাজার পিস খালী কোটাসহ ঘি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।এগুলোর মূল্য প্রায় দুই লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কারখানায় তালা লাগিয়ে স্থানীয় কাউন্সিলর আলহাজ মো. মাইমুন উদ্দিন মামুনের জিম্মায় চাবিটি রাখা হয়েছে।
