'অনার ভি৮' নামের নতুন একটি ফোন আনতে যাচ্ছে হুয়াওয়ে। সম্প্রতি ফোনটি চীনের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে। ৪ জিবি র্যামের এই ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা।
চীনের বাজারে 'অনার ভি৮'-এর ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৯৯ ইয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৫০০ টাকা এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯৯ ইয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫০০ টাকা।
'অনার ভি৮'-এর ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ সংস্করণে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৭ ইঞ্চির ফুল এইচডি ৩৮৬ পিপিআই ডিসপ্লে রয়েছে। আর 'অনার ভি৮'-এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ সংস্করণে রয়েছে ১৪৪০*২৫৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৭ ইঞ্চির কোয়াড এইচডি ৫১৫ পিপিআই ডিসপ্লে।
উভয় সংস্করণেই মালি টি৮৮০ জিপিইউ-এর সাথে রয়েছে অক্টা-কোর কিরিন ৯৫০ এসওসি। উভয় সংস্করণে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি স্পেস ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ডুয়াল সিমের 'অনার ভি৮'-তে হুয়াওয়ের ইএমইউআই ৪.১ স্কিন এটপের পাশাপাশি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটির দিক থেকে ফোনটি ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৪.২, এনএফসি, গিপিএস/এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫মিমি হেডফোন জ্যাক সমর্থন করবে।
দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য এই ফোনে ৩৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে। ডিভাইসটি প্ল্যাটিনাম গোল্ড, রোজ গোল্ড, শ্যাম্পেইন গোল্ড এবং গ্লাসিয়ার সিলভার রঙে বাজারে আসছে। সূত্র- এনডিটিভি।
