সেক্সের সময়ও ফোন ব্যবহার করেন ১০ শতাংশ ব্যবহারকারী

আপডেট : ১১ মে ২০১৬, ১২:৩২
আপনি কি মনোযোগ দেয়ার চেষ্টায় সহজেই বিরক্ত হয়ে যান? সম্পূর্ণ মননিবেশে বাড়ি বা অফিসের কাজ করতে পারে না? উত্তর যদি 'হ্যাঁ' হয়, তবে এর কারণ হতে পারে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার। নতুন এক গবেষণা ফলাফল এমনটাই বলছে।
 
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে ব্যবহারকারীদের মধ্যে 'মনোযোগ সমস্যা বা হাইপার‍্যাক্টিভি ডিসঅর্ডার' দেখা দেয়। কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার ২২১ জন শিক্ষার্থীর উপর দুই ধাপে জরিপ চালিয়ে এ কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একদল গবেষক।
 
প্রধান গবেষক কস্তাদিন কুশলেভ জানিয়েছেন, জরিপে অংশ নেয়া ৯৫ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী সামাজিক অনুষ্ঠানে ফোন ব্যবহার করেন। এই ১০ দশ জনের মধ্যে সাত জন তাদের কাজের সময়ও কিছুক্ষণ পর পর ফোন ব্যবহার করেন। বাকি পাঁচ শতাংশের মধ্যে এক শতাংশ বা ১০ জনে এক জন সেক্সের সময় ফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোন মালিকরা প্রতিদিন কম হলেও দুই ঘণ্টা ফোন ব্যবহারে ব্যয় করেন।
 
কুশলেভ আরও জানান, এই জরিপ থেকে তারা অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে ব্যবহারকারীদের মধ্যে 'মনোযোগ সমস্যা বা হাইপার‍্যাক্টিভি ডিসঅর্ডার' দেখা দেয়ার প্রমাণ পেয়েছেন।
 
ক্যালিফোর্নিয়ার সান জোসের 'অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি'স দ্য হিউম্যান-কম্পিউটার ইন্টার‍্যাকশন কনফারেন্স'-এ এই গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়েছে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।