‘শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করায় বাড়ছে পাসের হার’

আপডেট : ১১ মে ২০১৬, ১৪:০৯
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'বর্তমান সরকার শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করেছে বলেই পাসের হার বাড়ছে।বর্তমান সরকার শুধু লেখাপড়াই নিশ্চিত করছে না বরং তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করছে।' বুধবার সকালে গণভবনে এসএসসি ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
শেখ হাসিনা বলেন, ‘আমরা সরকার গঠনের পর ছেলেমেয়েদের পড়াশোনার পরিবেশ তৈরি করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, সেগুলোর যেমন ব্যবস্থা নিচ্ছি- সেই সঙ্গে বাবা-মার বোঝাও আমরা কমিয়ে দিচ্ছি। কারণ আমাদের সরকার বিনা পয়সায় বই দিচ্ছে। এখন আমরা প্রি-প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছি।’
 
IMG0
 
তিনি বলেন, ‘এতো বিশাল পরিমাণ মেধাবৃত্তি বা উপবৃত্তি অন্য কোনো দেশ দেয় কিনা জানি না। আমরা শুধু লেখাপড়া শিখিয়েই ছেড়ে দেব না, তাদের কর্মসংস্থানের সুযোগটা সেটাও আমরা করে দিচ্ছি। কারিগরি শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। কারণ কারিগরি শিক্ষার মাধ্যমে খুব দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা হয়।’