মাধ্যমিকের ফল জানা যাবে যেভাবে

আপডেট : ১১ মে ২০১৬, ১৪:০৯
 
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়ও মোবাইল ফোনে এসএমএস করেও ফল জানা যাবে।
 
বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ফলে ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৯ হাজার ৭৬১ জন।
 
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
 
এছাড়াও যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।