বালিয়াডাঙ্গীতে নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু

আপডেট : ১৪ মে ২০১৬, ১৬:২৫
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে সহিংসতায় আহত নাজিম উদ্দিন (৫৫) মারা গেছেন।
 
বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনজনের প্রাণহানি ঘটলো।
 
প্রসঙ্গত, নির্বাচনের দিন শনিবার উপজেলার কালডাঙ্গা দাখিল মাদরাসা কেন্দ্রে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশের গুলিতে মারা যান মাহাবুব হোসেন পল্টু (৩২) ও নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আমজানখোর ইউনিয়নে বেউরঝাড়ি করিম পাড়া গ্রামের আব্দুল গণির স্ত্রী আছমা খাতুন (৭৬) মারা যান। আহতাবস্থায় নাজিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
 
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।