রবীন্দ্রনাথের গান শোনাতে বাংলাদেশে প্রমিতা মল্লিক

আপডেট : ১১ মে ২০১৬, ১৬:৫৪
রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিকের গানের অনুষ্ঠানের আয়োজন করছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। আগামী ১৪ থেকে ১৯ মে পর্যন্ত ঢাকা, সিলেট ও চট্টগ্রামে গান গাইবেন তিনি। কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এসব অনুষ্ঠানে অংশ নিবেন প্রমিতা মল্লিক।
 
আগামী ১৪ মে সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় জাদুঘরে ও ১৬ মে ছায়ানট মিলনায়তনে গাইবেন প্রমিতা মল্লিক। ১৭ তারিখ সিলেট ও ১৯ তারিখ চট্টগ্রামের স্রোতাদের মাঝে উপস্থিত থাকবেন তিনি।
 
এছাড়াও ১৫ মে বিকাল ৫টায় গুলশান-১ এ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে রবীন্দ্র সঙ্গীতের ওপর বক্তৃতা করবেন তিনি।
 
প্রমিতা মল্লিক বর্তমান সময়ের অন্যতম বিদুষী রবীন্দ্র সঙ্গীত শিল্পী। তার জন্ম ও বেড়ে ওঠা কলকাতার শান্তিনিকেতনে। সেখানে কবিগুরুর শিষ্য শ্রী শান্তিদেব ঘোষের কাছে রবীন্দ্রনাথের গানের ওপর দিক্ষা নেন তিনি। এছাড়াও কণিকা বন্দোপাধ্যায় নীলিমা সেন, বিশ্বজিত রায়ের কাছেও গান শিখেছেন তিনি। -প্রেস বিজ্ঞপ্তি