রাজশাহীতে পুলিশ-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ১১ মে ২০১৬, ১৭:২৯
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে নগরীতে ছাত্রশিবির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ও রাবার বুলেট ছোঁড়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
 
এসময় নগরীর হেতেমখাঁ গোরস্থানের এ ঘটনায় পুলিশ ছাত্রশিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে।
 
আরএমপি’র মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারি কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, বুধবার দুপুর ২টার দিকে ছাত্রশিবির কর্মীরা জোহরের নামাজের পর নগরীর হেতেমখাঁ গোরস্থানে জড়ো হয়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা আয়োজনের চেষ্টা করে।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পলায়নরত ছাত্রশিবির কর্মীরা পুলিশকে ল্য করে ইট-পাটকেল নিপে শুরু করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে এবং বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিপে করে। এতে শিবির কর্মীরা পাল্টা ধাওয়ার ব্যর্থ চেষ্টা করলেও পরিস্থিতি বেগতিক দেখে পিছু হটে নগরীর কাদিরগঞ্জ ও বর্ণালীর মোড়ের দিকে পালিয়ে যায়।
 
তিনি আরো জানান, এ ঘটনায় ওই এলাকা থেকে ছাত্রশিবিরের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। থানায় মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।