তিন বিদ্যালয়ে পরীক্ষার্থী চারজন, পাস করেনি কেউ

আপডেট : ১১ মে ২০১৬, ১৭:৩৮
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০১৬ সালের এসএসসিতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।
 
কেউ পাস না করা স্কুলগুলো হলো- সাতক্ষীরার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের নেহালখালি বালিকা উচ্চ বিদ্যালয় ও একই জেলার সাবেরা ফেরদৌসী বালিকা উচ্চ বিদ্যালয়। এর মধ্যে সাবেরা ফেরদৌসী স্কুল থেকে দুইজন ও অপর দুটি প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই কৃতকার্য হতে পারেনি বলে জানিয়েছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।