বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৬, ১৭:৪৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে রাশেদ মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে।  সে উপজেলার সাতবর্গ গ্রমের আউস মিয়ার ছেলে।
 
জানা যায়, উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজারে আলাউদ্দিন মিয়ার নির্মানাধীন ভবনের ছাদের উপর বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় রাশেদের মৃতদেহ দেখতে পায় লোকজন।
 
পরে খবর পেয়ে পাশ্ববর্তী মাধবপুর ফায়ার সার্ভিস ও ইসলামপুর ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।