ইউটিউবের নতুন প্রতিদ্বন্দ্বী ‘অ্যামাজন ভিডিও ডিরেক্ট’

আপডেট : ১১ মে ২০১৬, ১৭:৫১
গুগলের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের প্রতিদ্বন্দ্বী নিয়ে হাজির হয়েছে টেক জায়ান্ট অ্যামাজন। ‘অ্যামাজন ভিডিও ডিরেক্ট’ নামের এই ওয়েবসাইটে ব্যবহারকারীরা ভিডিও পোস্ট করে রয়্যালটি অর্জন করতে পারবে।
 
ভিডিও শেয়ারিং এই সাইটে ব্যবহারকারীরা কন্টেন্ট ভাড়া দিয়ে আয় করতে পারবে এবং বিজ্ঞাপন সহ বিনামূল্যে দেখতে পারবে। অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য বিজ্ঞাপনমুক্ত একটি ভার্সনও থাকবে।
 
প্রাথমিকভাবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রিয়া, জাপান ও যুক্তরাজ্যে দেখা যাবে। অ্যামাজন ভিডিওর ভাইস প্রেসিডেন্ট জিম ফ্রিম্যান বলেন, আমরা কন্টেন্ট প্রস্তুতকারীদের জন্য দর্শক এবং দর্শকদের জন্য কন্টেন্ট সহজে খুঁজে পাওয়ার একটি সহজ প্লাটফর্ম তৈরি করার বিষয়ে উত্তেজিত বোধ করছি। বিবিসি।