জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ নির্বাচনে সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক মো. আমির হোসেন, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে অধ্যাপক অজিত কুমার মজুমদার, কলা ও মানবিকী অনুষদে অধ্যাপক মো. মোজাম্মেল হক, জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, বিজনেস স্টাডিজ অনুষদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নীলাঞ্জন কুমার সাহা নির্বাচিত হয়েছেন।
