জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। আহত হয়েছে একজন। বুধবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ গ্রামে ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কাশাদহ গ্রামের মো. আজগর আলীর ছেলে নুরুল আমিনের (সাগর) সঙ্গে ভাতিজা বাবুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার বিকেলে ভাতিজা বাবুলসহ তিন ভাই চাচা সাগরকে (৫৫) বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আ. রহমান পিতাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে সংজ্ঞাহীন অবস্থায় এলাকাবাসী নুরুল আমিন সাগর ও তার পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নুরুল আমিন সাগরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, কাশাদহ গ্রামের জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
