শেরপুরে শ্যালো মেশিনের পাখায় শাড়ি পেঁচিয়ে রুবি আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার ঘাগলাজানি গ্রামে ধান মাড়াইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল ৩টার দিকে ধান মাড়াইয়ের সময় শ্যালো মেশিনের পাখায় রুবি আক্তারের পড়নের শাড়ি জড়িয়ে যায়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই রুবির মৃত্যু হয়। এ সময় রুবির স্বামী আজম আলী তাকে রক্ষা করতে গেলে পাখার আঘাতে তার হাতের দুটি আঙুল কেটে যায়। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
