স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আটক

আপডেট : ১২ মে ২০১৬, ০৯:৩৫
 
ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৌর এলাকায় পাইকাশিমুল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
গ্রেফতার হওয়ার জালাল উদ্দিনকে (৬০) গ্রেফতার করে থানায় এনেছে পুলিশ।
 
মুক্তাগাছা থানার এসআই ওয়াজেদ আলী জানান, বুধবার বেলা ১২টার দিকে জালাল উদ্দিন ধারালো দা দিয়ে তার স্ত্রী মোছাম্মদ মইফুল ময়নাকে (৫০) কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ হাসপাতালে নেয়া হলে বিকাল তিনটার দিকে তিনি মারা যান।
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার দায়ে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে ।