রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩

আপডেট : ১২ মে ২০১৬, ১৪:১৮
রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মহানগরীর চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বিষয়টি জানিয়েছেন।
 
তিনি জানান,গ্রেফতার হওয়া ৬৩ জনের মধ্যে ৩২ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।