কুমিল্লার হোমনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুলালপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জামাল উদ্দিন সরকারসহ (৫৩) ১১ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলাধীন ঢাকা-হোমনা সড়কের ওপারচর ব্রিজের উত্তর প্রান্তে বিপরীত দিক থেকে আসা দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলার দড়িচর গ্রামের সদ্য এসএসসি উত্তীর্ণ মো. নাদিম (১৮) ও কাশিপুর গ্রামের শফিকুল ইসলামের (৪৫) পরিচয় পাওয়া গেছে।
