সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন জনসচেতনতা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:৪১

সড়ক দুর্ঘটনা রোধে স্কুল শিক্ষার্থীদের আন্দোলন হয়। তার পরিপ্রেক্ষিত সরকার নতুন আইন করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে, এর পরও সচেতন হচ্ছেন না গাড়ি-চালক ও রাস্তায় চলাচলকারীরা। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ও জনসেচতনতা বিষয়ক নানা বিজ্ঞাপন প্রচারের পরও রাস্তার মাঝখান দিয়ে পার হওয়ার প্রবণতা কমছে না। যার দরুন দুর্ঘটনা ঘটেই চলেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতার বিকল্প নেই।

আলতাফ হোসেন হূদয় খান

পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড,

অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রাম