গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় কম্পিউটার সোর্স

আপডেট : ১২ মে ২০১৬, ২১:২৭
হাল-সংস্করণের ল্যাপটপের পসরা আর প্রতিটি ল্যাপটপের সঙ্গে নিশ্চিত উপহার নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হওয়া গ্রীষ্মকালীন ল্যাপটপ ফেয়ারে অংশ নিয়েছে দেশের অন্যতম প্রযুক্তি পণ্য-সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
 
‘গরমে চরম অফার’ নিয়ে মেলা প্রাঙ্গণ থেকে (৫ ও ৬ নং প্যাভিলিয়ন) প্রতিটি এইচপি ল্যাপটপের সঙ্গে অনলাইন উপদ্রব থেকে নিরাপদ রাখতে একটি ট্রেন্ড মাইক্রো ইন্টারনেট সিকিউরিটি এবং টি-শার্টের পাশাপাশি স্ক্র্যাচকার্ড এর মাধ্যমে উপহার হিসেবে থাকছে- ল্যাপটপ, ব্যাকপ্যাক, প্রিন্টার, পাওয়ার ব্যাংক, হেডফোন কিংবা মাউস। 
 
ডেল ল্যাপটপের সঙ্গে ট্রেন্ডমাইক্রো ইন্টারনেট সিকিউরিটি ও টি শার্টের পাশাপাশি ডেল ইন্সপায়রন এন৩৪৪৩ মডেলের নোটবুকের সঙ্গে দেয়া হচ্ছে বাড়তি অ্যাপাসার পাওয়ার ব্যাংক এবং ৭০০ টাকার একটি উপহার কুপন।
 
ষষ্ঠ প্রজন্মের পাঁচটি ভিন্ন মডেলের ১৩টি ক্যাটাগরির নতুন সংস্করণের লাইফবুক মেলায় অবমুক্ত করার পাশাপাশি প্রতিটি ফুজিৎসু লাইফবুকের সঙ্গে উপহার হিসেবে মিলছে ট্রেন্ডমাইক্রো ইন্টারনেট সিকিউরিটি, টি শার্ট এবং একটি মাক্রোল্যাব স্পিকার।
 
ছাড় আছে বহনযোগ্য পিসির ভূবনে আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত অ্যাপলের ম্যাকবুকেও। মেলায় প্রতিটি ম্যাকবুকে ৫ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন গ্রাহকরা। 
 
শুধু ল্যাপটপ নয়, তিন দিনের এই মেলায় ল্যাপটপের আনুষঙ্গিক গেজেটও থাকছে কম্পিউটার সোর্সের প্যাভিলিয়নে।