গাইবান্ধায় জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ১২ মে ২০১৬, ১৭:১৯
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাককে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের বেংগোলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
রাজ্জাক পলাশবাড়ি উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি ও গাইবান্ধা সদর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।
 
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রাজ্জাকের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় সাত-আটটি নাশকতার মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন।
 
সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন। বিকেলের মধ্যে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।