পাবনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১২ মে ২০১৬, ১৫:২৪
পাবনার ফরিদপুর উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
 
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেড়হাউলিয়া পশ্চিমপাড়া গ্রামে ‘গামা ঘাস’র জমিতে গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
 
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও ফাঁস দিয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে  গেছে দুর্বৃত্তরা। ওই নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।
 
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।